বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন




আন্দোলনরত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৭:৩৬ pm
জাতীয় প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাব শিক্ষা Teacher Recruitment প্রাথমিক শিক্ষক নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয় teacher Jatiya Press Club Press জাতীয় প্রেস ক্লাব শিক্ষক
file pic

নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা করবেন তারা।

সোমবার (২০ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

অধ্যক্ষ আজীজি বলেন, আজ থেকে কর্মসূচি আমরণ অনশনে নিয়ে গেছি। ইতিমধ্যে আমাদের ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। এখানে প্রায় সবাই অসুস্থ। এ আমরণ অনশনের মাধ্যমে যদি কোনো প্রাণহানি ঘটে, এর দায় দায়িত্ব শিক্ষা উপদেষ্টা সি‌আর আবরারকে নিতে হবে।

তিনি বলেন, আপনারা যদি আবরার সাহেবের কূটচালে পা দিয়ে শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ান, সারা দেশ থেকে লং মার্চ করে আপনার অফিস তালা দেওয়া হবে। আমরা আবরারের কোনো সিদ্ধান্ত মানি না। আবরারকে উপদেষ্টা মানি না। যদি আবরার পারে, তাহলে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিতে হবে। আর নয় তাকে শিক্ষা মন্ত্রণালয় ছাড়তে হবে।

কর্মসূচি ঘোষণা করে এই অধ্যক্ষ বলেন, যারা শহীদ মিনারে আসতে পারেন না, আপনারা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টায় জেলা ও উপজেলা সদরে অবস্থান নেবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD