বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন




জাবিতে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ৮:৩৫ pm
Jahangirnagar University ju logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবি
file pic

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ইতোপূর্বের সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে রাত দশটার পরে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে অনুষ্ঠানের সময় শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

উল্লেখ- এর আগে গত কয়েকদিন ক্যাম্পাসে রাতভর কনসার্ট হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা করে শিক্ষার্থীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD