মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন




এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী, দেখুন তালিকা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫ ৭:৫৯ am
ssc class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic
file pic

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ বৃত্তির বোর্ডভিত্তিক কোটা বণ্টনের তালিকা প্রকাশ করা হয়েছে। ৯টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী মোট মেধাবৃত্তি পাবেন ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী। আর সাধারণ বৃত্তি পাবেন ৯ হাজার ৩৭৫ জন।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত এক অফিস আদেশে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল, যশোর, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানদের পাঠানো হয়েছে এ আদেশ। আদেশে বলা হয়েছে, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ১ হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বার্ষিক অনুদান ৭৫০ টাকা।

বোর্ডভিত্তিক প্রাপ্য মেধাবৃত্তির সংখ্যা-

ঢাকা বোর্ডে ৪৬৫,

ময়মনসিংহ বোর্ডে ৫০,

রাজশাহী বোর্ডে ১৭৯,

কুমিল্লা বোর্ডে ৪৯,

সিলেট বোর্ডে ২৮,

বরিশাল বোর্ডে ৩০,

যশোর বোর্ডে ১০৬,

চট্টগ্রাম বোর্ডে ১০৮ ও

দিনাজপুর বোর্ডে ১১০ জন।

সাধারণ বৃত্তির সংখ্যা-

ঢাকা বোর্ডে ৩ হাজার ৩২,

ময়মনসিংহ বোর্ডে ৫৫৬,

রাজশাহী বোর্ডে ১ হাজার ২৫৫,

কুমিল্লা বোর্ডে ৭৪০,

সিলেট বোর্ডে ৫৬১,

বরিশাল বোর্ডে ৬০০,

যশোর বোর্ডে ৮৪০,

চট্টগ্রাম বোর্ডে ৮৩৯ ও

দিনাজপুর বোর্ডে ৯৫২ জন।

বৃত্তি পেতে জুড়ে দেওয়া হয়েছে কয়েকটি শর্ত। শর্তগুলো হলো-
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বরাদ্দ করা বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটিয়ের মাধ্যমে তাঁদের ব্যাংক হিসাবে পাঠাতে অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে হিসাব খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির ৭ দিনের মধ্যে ব্যাংক হিসাব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে জমা প্রদানের জন্য শিক্ষার্থীদের নির্দেশ দিতে হবে।

আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির গেজেট প্রকাশ করে হার্ডকপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে পাঠাতে হবে এবং শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বরসহ প্রকাশিত গেজেটের তথ্য এক্সএল এবং পিডিএফ ফাইলে ই-মেইলে (dsheboardgazette@gmail.com) পাঠাতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD