মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন




শরতেই উঁকি দিচ্ছে শীত

তেঁতুলিয়ায় হিমেল বাতাস-কুয়াশা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২২ am
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি tem degree Celsius আবহাওয়া
file pic

এখনও আসেনি হেমন্ত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শীতকাল নামতে বাকি আরও আড়াই মাস। শরতের এই মধ্য আশ্বিনেই হিমালয়কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বইছে হালকা হিমেল বাতাস। ঘনকুয়াশায় ঢেকে গেছে উপজেলার বিভিন্ন এলাকা।

সেপ্টেম্বর মাসের শেষভাগেই এমন দৃশ্যের দেখা মিললো তেঁতুলিয়ায়। আজ মঙ্গলবার ভোর থেকে ঘনকুয়াশায় ছেয়ে যায় প্রকৃতি। কুয়াশার কারণে সড়কে দূরের কোনো কিছু দেখা যায়নি স্পষ্ট। সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

​তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক মোহাম্মদ রোকনুজ্জামান জানান, মঙ্গলবার ভোরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোরের ঘনকুয়াশা ও হিমেল হাওয়ায় এলাকায় স্পষ্ট হয়ে উঠছে শীতের আগমনী বার্তা। সম্প্রতি পঞ্চগড় অঞ্চলে মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের ফলে ভোরে এমন ঘনকুয়াশা দেখা যাচ্ছে।

​স্থানীয় বাসিন্দা খন্দকার ইমরান হোসেন জানান, ঘনকুয়াশার কারণে ভোরে কয়েক গজ দূরের পথও দেখা যায়নি। হিমেল বাতাসের কারণে অনেককেই হালকা গরম কাপড় গায়ে জড়িয়ে ঘর থেকে বের হতে দেখা গেছে।

স্থানীয় কৃষকরা জানান, ভোরের কুয়াশা ও আবছা আলোর কারণে মাঠে কাজ শুরু করতে কিছুটা দেরি হয়েছে আজ। ​তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো ফুটলে ধীরে ধীরে কুয়াশা কেটে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

উত্তরের সীমান্তঘেঁষা এ জনপদে সেপ্টেম্বরের শেষে এমন কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আসন্ন শীত মৌসুমের স্পষ্ট বার্তা জানান দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD