শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন




ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১০:৩৬ pm
ডেঙ্গু পরীক্ষা ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে ৮৯৯ জন এবং সারা দেশে ১ হাজার ৪৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৩২ জন। এর মধ্যে ঢাকা সিটি থেকে ৮২৪ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৩০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৭ জনের মধ্যে ৫ জন ঢাকা সিটির এবং ২ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৪২২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৫৪ জন মারা যান।

চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ২১ হাজার ৫০০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৭ হাজার ১৪৬ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৪ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD