শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন




শেখ হাসিনাকে ফেরত আনতে যা প্রয়োজন সরকার করবে: পররাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৫:৩৯ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

এই মুহূর্তে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি, জানতে চাইলে তিনি বলেন, মাত্র খবরটা এসেছে, সামনে হয়ত আপডেট পাব। ডিটেইলস আসলে হয়ত জানাতে পারব।

আদালতের নির্দেশ অনুযায়ী পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা প্রয়োজন সেটি অবশ্যই সরকার করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক কূটনৈতিক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেটির প্রেক্ষিতে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রুমে ঢোকার পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব।

এই মুহূর্তে শেখ হাসিনার স্ট্যাটাসটা কি, জানতে চাইলে তিনি বলেন, মাত্র খবরটা এসেছে, সামনে হয়ত আপডেট পাব। ডিটেইলস আসলে হয়ত জানাতে পারব।

শেখ হাসিনাকে কি প্রক্রিয়ায় আনা হবে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেফতার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি, এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ সে দেশে নেই। তখন আমাদের কাছে আসবে তখন আমাদের কাছে আসবে। এটুকু আজকে বলতে পারি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD