শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন




সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর অব্যাহতি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ২:২৭ am
সৌরবিদ্যুৎ বিদ্যুৎ solar cell panel electric solar power plant সৌরশক্তি সৌর শক্তি সোলার সৌর প্যানেল সূর্য আলো বিদ্যুৎ souro
file pic

Solarনবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিগুলোকে ১০ বছরের জন্য শর্ত সাপেক্ষে এই অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।,,

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন-২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) অনুযায়ী শর্ত সাপেক্ষে বেসরকারি খাতে পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ এর আওতায় বিওও ভিত্তিতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে আরম্ভ হবে, সেসব কোম্পানি শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে। বাণিজ্যিক উৎপাদন আরম্ভ থেকে প্রথম ৫ বছর পর্যন্ত (প্রথম থেকে পঞ্চম বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরবর্তী ৩ বছর (ষষ্ঠ হতে অষ্টম) অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর (নবম ও দশম) ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

শর্তের মধ্যে রয়েছে- আয়কর আইনের সব বিধান পরিপালন করতে হবে এবং প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশ-এ নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD