বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন




কওমি মাদরাসার সনদধারীরা এখন থেকে কাজি হতে পারবেন: আসিফ নজরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ১২:৫৩ pm
Qawmi Madrasa Education Commission কওমি মাদরাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষক
file pic

কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীরা এখন থেকে নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকার আইন সংশোধন করে এই সুযোগ উন্মুক্ত করেছে। রোববার (০৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

আসিফ নজরুল বলেন, এতদিন কাজি পদে আবেদন সীমাবদ্ধ ছিল শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য। নতুন সিদ্ধান্তের ফলে দাওরায়ে হাদিসসহ কওমি ডিগ্রিধারীদের জন্য রাষ্ট্রীয় দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হলো।

আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর অধীনে সরকার স্বীকৃত ছয়টি শিক্ষাবোর্ড আছে।

২০২২ সালে সরকারের দেয়া তথ্যমতে, বাংলাদেশে কওমি মাদরাসার সংখ্যা প্রায় ২০ হাজারেরও বেশি। এ মাদরাসাসমূহে প্রায় ৩০ লাখের উপরে শিক্ষার্থী পড়া-লেখা করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD