বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন




নতুন এমপিও নীতিমালা জারি, শিক্ষকদের একাংশ ক্ষুব্ধ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ ২:৪২ pm
Ministry of Primary and Mass Education প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
file pic

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের জন্য এমপিও নীতিমালা জারি করা হয়েছে। এ নীতিমালায় মাধ্যমিক পর্যায়ের ৫ বিষয়ের শিক্ষকরা বিএড ডিগ্রি ছাড়াই ১০ম গ্রেডে বেতন-ভাতা পাবেন। আর বাকি বিষয়ের শিক্ষকরা বিএড ছাড়া ১১তম গ্রেডে বেতন-ভাতা পাবেন। এটা নিয়ে ক্ষুব্ধ বাকি শিক্ষকরা। তারা বলছেন, এটা বৈষম্য, এর পরিবর্তন দরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গত ৭ ডিসেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে নতুন এমপিও নীতিমালা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

নীতিমালায় দেখা যায়, বিএড ডিগ্রি ছাড়াই হিন্দু ধর্মের শিক্ষক, কৃষি বিষয়ের শিক্ষক, শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক এবং গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের শিক্ষকরা সরাসরি ১০ম গ্রেড পাচ্ছেন। বাকি বিষয়ের শিক্ষকদের বিএড ডিগ্রি ছাড়া ১১তম গ্রেড।

শিক্ষকরা বলছেন, একই যোগ্যতা নিয়ে একই প্রতিষ্ঠানে যোগদান করে নীতিমালার কারণে আমরা কেউ ১১তম গ্রেডে বেতন-ভাতাদি পাবো; আবার ভিন্ন বিষয়ে কোনো কোনো শিক্ষক নিয়োগ পেয়ে ১০ম গ্রেডে বেতন-ভাতা পাবেন, এটা বৈষম্য।

যেমন কম্পিউটার সাইন্সে কোনো শিক্ষক স্নাতক ডিগ্রি নিয়ে যোগদান করলেও তিনি পাবেন ১০ম গ্রেডে বেতন-ভাতা, আবার কোনো শিক্ষক বাংলা বা ইংরেজিতে স্নাতক ডিগ্রি নিয়ে যোগদান করলে তিনি পাবেন ১১তম গ্রেডে বেতন-ভাতা। এছাড়াও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধা প্রাপ্য হলেও তারা সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন না।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD