বুধবার, ০৬ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন




মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ ৫:৩১ pm
MBBS exam admission test medical colleges Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি MBBS Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি
file pic

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া বহিষ্কৃত হন দুইজন।

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন; অর্থাৎ গড় পাস ৬৬ দশমিক ৫৭ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং ছাত্রী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD