মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন




ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৪:৪৭ pm
ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদি এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এ পরিপ্রেক্ষিতে আগামীকাল ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD