বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন




সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই নিশ্চিতের নির্দেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:২৮ pm
Dhaka University TSC Teacher Student Centre tsc dhaka university public space public place Roads pavement public squares parks beaches square park beache Road পাবলিক প্লেস পাবলিক প্লেস পাবলিক পরিবহন ধূমপানমুক্ত ঢাবি du ঢাকা বিশ্ববিদ্যালয় ডিইউ Dhaka University শিক্ষক ছাত্র কেন্দ্র টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি
file pic

দেশের উচ্চশিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা প্রেরণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে কমিশন।

বুধবার (২৫ মার্চ) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরি, কমনরুম এবং ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর ওপর জোর দেয়া হচ্ছে। পরবর্তীতে ধাপে ধাপে আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক। দেশের উচ্চশিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক উন্নয়নে কাজ করা এই সংস্থাটি বিশ্ববিদ্যালয়গুলোতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে সহায়তা এবং ডিজিটাল বৈষম্য কমানোর লক্ষ্যে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর যে অঙ্গীকার করা হয়েছিল, এই সিদ্ধান্ত তারই অংশ। ফলে উদ্যোগটি শুধু প্রযুক্তিগত উন্নয়নই নয়, বরং সমতাভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতেও সহায়ক হবে।

এই সিদ্ধান্ত গৃহীত হয় ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায়, যেখানে সভাপতিত্ব করেন ড. মামুন আহমেদ। সভায় কমিশনের সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামসহ ইউজিসির অন্যান্য কর্মকর্তারা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান এবং বিডিরেন-এর সিইও মোহাম্মদ তৌরিতসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা সবাই এই উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান ড. মামুন আহমেদ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী-বান্ধব ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দেন। তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের কার্যকর পরিকল্পনা গ্রহণ ও দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন, যাতে নির্ধারিত সময়সীমার মধ্যেই শিক্ষার্থীরা এ সুবিধা পেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD