বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন




বিমান বাংলাদেশ এয়ারলাইনসে চাকরির সুযোগ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ ৭:৩৬ pm
টার্মিনাল এয়ারপোর্ট HSIA CAAB hazrat shahjalal international airport dhaka biman হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমানঘাঁটি Hazrat Shahjalal International Airport বিমানবন্দর বিমান বন্দর Hazrat Shahjalal International Airport Flight International biman bangladesh airline বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ার লাইন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিমান বন্দর এয়ারলাইনস এয়ার লাইনস ফ্লাইট বিমান
file pic

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের জন্য ফার্স্ট অফিসার পদে লোকবল নেবে। আগ্রহীরা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ফার্স্ট অফিসার
পদসংখ্যা: ১১
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
বেতন: আলোচনা সাপেক্ষে

যেসব যোগ্যতা চাওয়া হয়েছে:
এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে।
এটিপিএলের সব বিষয়ে পাসসহ সিপিএল ও আইআর ইস্যু/সিভিল অ্যাভিয়েশন অথরিটির তালিকাভূক্ত হতে হবে। বৈধ ফ্লাইং লাইসেন্স ও প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে।
মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োহাজাজ চালনায় ২ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গত দুই বছরে ৩০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে।
ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আসিএও) মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে।
গত পাঁচ বছরে কোনও দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD