শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন




ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শনিবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৫:৩৪ pm
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 7 affiliated colleges 7 college সাত ৭ কলেজ ঢাবি ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি সাতটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ৪ হাজার ৪৯৮টি। ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন পাঁচজন।

মানতে হবে যত নির্দেশনা
ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে ওই নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানতে পারবেন।

বাকি দুই ইউনিটের পরীক্ষা কবে, আসন কত
আগামী ১৭ জুলাই ব্যবসায় শিক্ষা ইউনিট ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুই শিফটে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞান ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩১ হাজার ৫৫৩টি। ব্যবসায় শিক্ষায় আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে- বিজ্ঞানে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৯৭টি। আর তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে আসনসংখ্যা ১১ হাজার ২৯০টি।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD