শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন




বাংলাদেশ নিয়ে ট্রাম্পের পোস্টে যা আছে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৭ pm
Donald Trump USA President ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি
file pic

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হস্পতিবারের ওই পোস্টে বাংলাদেশ ও তুরস্কের সঙ্গে বোয়িংয়ের বিমান কেনার চুক্তির দিনটিকে প্রতিষ্ঠানটির জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে নতুন এই উড়োজাহাজ কেনাবেচাকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও কর্মসংস্থানের জন্যও এক বিশাল সাফল্য হিসেবে তুলে ধরেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘বোয়িং ও আমেরিকান প্রস্তুতকারক খাতের জন্য বড় দিন! মার্কিন বাণিজ্য বিভাগ এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সহায়তার পর আজ তুরস্ক ও বাংলাদেশ মোট ১১১টি বোয়িং বিমান কেনার ঘোষণা দিয়েছে। এর সঙ্গে আরো ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখা হয়েছে।’ সরকারিনীতি পড়ুন

ট্রাম্প বলেন, ‘এই হাজার হাজার কোটি ডলারের বিশাল বিক্রি ও বিপুল পরিমাণ মার্কিন রপ্তানি দেশজুড়ে আমাদের হাজার হাজার মার্কিনির কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।’ ইতিহাসেরবই পড়ুন

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন ও শ্রমশক্তিনির্ভর নীতির প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘বোয়িং এবং আমি যা শুরু থেকেই জানতাম, বাজার এখন সেটাই স্বীকার করছে। আপনি যখন যুক্তরাষ্ট্রে তৈরি করবেন, যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি করবেন এবং মার্কিন শ্রমিকদের সমর্থন জানাবেন, তখন আপনার প্রতিষ্ঠান আরো শক্তিশালী হয়ে উঠবে। বোয়িং ও তাদের অসাধারণ কর্মীদের অভিনন্দন!’

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরো ১১টি উড়োজাহাজ কেনার জন্য একটি সম্পূরক চুক্তি সই করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD