বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন




আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:২১ pm
EXAM EXAMS SSC EXAMINATIONS ssc এসএসসি ssc class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic class room school college বিশ্ববিদ্যালয় বন্ধ class room school college ক্লাশ রুম স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি class student পরীক্ষা এইচএসসি পরীক্ষার্থী student ফল ফলাফল file pic
file pic

প্রতিবছর ষষ্ঠ শ্রেণি পাস করার পর অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেয়। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা মূলত তিনটি ধাপে সম্পন্ন হয়—লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় সফল হওয়া মানেই ক্যাডেট কলেজে ভর্তির স্বপ্নের অর্ধেক পথ পাড়ি দেয়া। এবার অর্থাৎ ২০২৭ সালে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে।

নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। ১০০ নম্বর কমেছে নতুন সিলেবাসে। লিখিত পরীক্ষার নম্বর ৩০০ থেকে কমিয়ে ২০০ করা হয়েছে। দীর্ঘদিন পর আবার ২০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ফিরছে ক্যাডেটের ভর্তি পরীক্ষা।

নতুন সিলেবাস অনুযায়ী, ইংরেজিতে ৬৫, গণিতে ৭০ এবং বাংলায় ৪৫ নম্বরের পরীক্ষা হবে। বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, তথ্যপ্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তার জন্য রাখা হয়েছে ২০ নম্বর। নতুন সিলেবাসে নম্বর বণ্টন প্রকাশ করলেও পরীক্ষার সময় সম্পর্কে ক্যাডেট কলেজসংক্রান্ত ওয়েবসাইটে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এর আগে ২০২৬ সালের ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে ১০০ করে, বাংলায় ৬০ এবং বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি ও সাধারণ জ্ঞান এবং বুদ্ধিমত্তায় ৪০ নম্বর ছিল। সব মিলিয়ে পরীক্ষার লিখিত অংশে ২০২৬ সালে ৩০০ নম্বরের পরীক্ষা হয়েছে। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে।

তারও আগে ২০০৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২০০ নম্বরের পরীক্ষা নেয়া হতো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD