বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন




জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১০:১৯ am
Sadiq Md Abu Shadik সাদিক কায়েম ডাকসু ভিপি
file pic

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডাকসু ভিপি লিখেছেন, ২৪ পরবর্তী রাজনীতিতে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অভিভাবকসুলভ ভূমিকা বাংলাদেশের রাজনীতিকে গণমুখী করে তুলেছে। বিএনপি সরকারের ব্যর্থতা ও দায় এড়ানোর রাজনীতির বিপরীতে সংসদে জনগণের পক্ষে সোচ্চার হয়েছেন তিনি।

তিনি লেখেন, বিগত ১৭ বছরে বিদেশি এজেন্সির সঙ্গে বারবার বৈঠক করে নিজেদের অতীত পররাষ্ট্রনীতির জন্য বিএনপি নেতাদের ক্ষমা চাওয়ার ইতিহাস সামনে আনা থেকে শুরু করে সীমান্তে সাধারণ মানুষের প্রতিরোধের স্বীকৃতি দেওয়া, তার বক্তব্যের প্রতিটি লাইনে ক্ষমতাসীন বিএনপির ব্যর্থতা ও প্রতারণায় হতাশ জনগণ নতুন আশার সন্ধান পেয়েছে।

শেষে ডাকসু ভিপি আরও লেখেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে জবাবদিহির, জনকল্যাণের এবং আধিপত্যবাদের সামনে মাথানত না করার ইনশাআল্লাহ।

(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD