রাজনীতির খেলাটাই অদ্ভুত। আপনি যদি এই খেলাটি বন্ধ রাখেন কিংবা সঠিক ফিল্ডিং করতে সক্ষম না হন, তবে প্রতিপক্ষ যতই বেকায়দায় থাকুক না কেনÑএই খেলার মাঠটি দখলে নিতে চেষ্টা করবে। আগামী কয়েক দশক যেখানে আওয়ামী লীগের চরম রক্ষণাত্মক অবস্থানে থাকার কথা ছিলÑআজ তারা অনেকটা আক্রমণাত্মক অবস্থানে খেলা শুরু করেছে। জাতে মাতাল তালে ঠিক শেখ হাসিনা দেশে না এলেও দেশে আসার একটা ‘হাইপ’ ছড়িয়ে দিয়েছে। দেশের নানা স্থানে লগি-বৈঠা নিয়ে যেসব মিছিল করেছে, সেগুলো খুব ভালো সংকেত বহন করছে না জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোর জন্য।
জুলাই বিপ্লবের পর গঠিত জাতীয় সংসদে উত্থাপনের নিমিত্তে প্রথম বিলটি হওয়া উচিত ছিল ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ । কার্যক্রম নিষিদ্ধের কথা বলে এই দলের ধ্বংসাত্নক কর্মকান্ড থামানো যাবে না। কিন্তু সংসদের মেয়াদ আট মাস পার হতে চললেও সরকারি দল কিংবা বিরোধী দলের পক্ষ থেকে এই বিলটি উত্থাপন করা হয়নি। বরং দল দুটি পরস্পরের দিকে মারমুখো অবস্থানে চলে গেছে।
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী যে বাণী দিয়েছেন, তা খুবই প্রণিধানযোগ্য, বিশেষ করে নিচের কয়েকটি লাইনÑ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে সব চক্রান্ত রুখে দিয়েছিল। দেশের ইতিহাসে ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন। ‘অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে দুচোখই অন্ধ’। সুতরাং, সারাবেলা ইতিহাসচর্চায় মশগুল থাকা সমীচীন নয়; একইভাবে ভবিষ্যতের পথ রচনায় ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ না করাও একটি ঐতিহাসিক ভুল। যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক সেনাবাহিনীর গৌরবকে ভূলুণ্ঠিত করতে চেয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহি জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে।
ইতিহাস সাক্ষী, দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পরাজিত সেই অপশক্তি মহাজোটের নামে একজোট হয়ে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ ঘটিয়ে সেনাবাহিনীর গৌরব এবং মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছিল, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে, বীর ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে দেড় দশকের বেশি সময় পর অবশেষে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, ভবিষ্যতের পথরচনায় ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ না করাও একটি ঐতিহাসিক ভুল। আজ পর্যন্ত শতাব্দী পরে দাঁড়িয়ে মনে হচ্ছেÑ৭ নভেম্বরের বিপ্লবের পরও আমরা কোথাও যেন বড় ভুল করে ফেলেছিলাম। তখন নিঃসন্দেহে অভিজ্ঞতার কিছুটা অভাব ছিল।
ফ্যাসিবাদী শক্তিকে গণতান্ত্রিক শক্তি হিসেবে ধরে নিয়ে গণতান্ত্রিক যাত্রা শুরু করেছিলাম। বিপ্লবকে ভালোভাবে সংহত না করেই গণতান্ত্রিক উত্তরণে বোধহয় কিছুটা তাড়াহুড়ো করে ফেলেছিলাম। এই ভুলের খেসারত হিসেবে আমরা একজন লি কুয়ান ইউকে হারিয়েছিলাম।
সেই ইতিহাস থেকে কি আমরা এখনো শিক্ষা নিচ্ছি? এখনো কি শত্রু-মিত্র চিনতে পারছি? শত্রু এবং রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে পার্থক্যটি কি ধরতে পারছি?
৭ নভেম্বরের বিরুদ্ধে কারা – তালিকাগুলো দেখলেই এই দেশ ও জাতির শত্রু-মিত্র স্পষ্ট হয়ে যায়। ওয়ান ইলেভেনের উদ্দীনদের সরকার ক্ষমতায় এসে ৭ নভেম্বরের ছুটি বাতিল করে দেয়। আজকের অনেক বিএনপির রথী মহারথীরা সেদিন শুধু চুপ করেই থাকেননিÑবর্তমান হাইব্রিডদের অনেকেই তাতে বাহবাও দিয়েছিলেন। সরকার পরিবর্তনের সঙ্গে ৭ নভেম্বর নিয়ে এদের শিরোনাম বদলে যায়। এই শিরোনাম বদলকারীরা আজ বিএনপির বড় সুহৃদ এবং তাদের আদর্শিক সন্তানদের হাতেই বিএনপির নিয়ন্ত্রণ চলে গেছে বলে প্রতীয়মান হচ্ছে। আর ৭ নভেম্বরের মর্যাদা রক্ষায় সেদিন উচ্চ আদালতে রিট করেছিলেন যে ড. মাহমুদুর রহমান তিনি আজ গুপ্ত জামায়াত এবং তার পত্রিকাকে জামায়াত দেশ নামে অভিহিত করা হচ্ছে।
শুনতে খুব কষ্ট লাগলেও এটাই নির্মম সত্য যে আওয়ামী লীগ নামক দলটির জন্ম হয়েছিল বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র তৈরি করার জন্য নয়; বরং ইন্ডিয়ার জানি দুশমন পাকিস্তানকে ভাঙার জন্য। কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে ইন্ডিয়ার কংগ্রেস-দলীয় সাংসদ প্রিয়াংকা গান্ধী জানিয়েছেন, তার দাদি ইন্দিরা গান্ধী পাকিস্তান ভেঙে বাংলাদেশের জন্ম দিয়েছেন। একই সংসদে দাঁড়িয়ে দাদি বলেছিলেন, শতাব্দীর সেরা সুযোগ। ইন্দিরা গান্ধীদের সেরা সুযোগটিই আমাদের প্রিয় বাংলাদেশ হয়েছে।
কিছুদিন আগে আফ্রিকার এক ওঝা তার ভক্তদের মধ্যে বলে বেড়ায় যে হজরত মুসা (আ.)-এর মতো মোজেজা দিয়ে তিনি সাগরকে দুই ভাগ করে ফেলবেন। তার প্রচারমতো ভক্তরাও আসেন তাদের খাজা বাবার কেরামতি দেখতে। সাগর পাড়ে গিয়ে মন্ত্রতন্ত্র পড়ে অনেক কসরত করে লাঠি হাতে পানিতে নেমে পড়েন। কিন্তু সাগর আর ভাগ হয় না। আবেগে অনেক দূর এগিয়ে যান এবং স্রোতের টানে সমুদ্রের অতলে তলিয়ে যেতে থাকেন। তখন উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে। এই ওঝার শাগরেদদের মতো শেখ হাসিনারও কিছু সাগরেদ রয়েছেন। তারাও ওঝার সমুদ্রভাগের গল্পের মতো শেখ হাসিনার প্রত্যাবর্তনে বিশ্বাস করেন। তাদের বিশ্বাস আরো কঠিন। এগুলো দেখেই শফিক রেহমান অনেক আগে আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘এরা মুসলমান নহে, এরা হিন্দুও নহেÑএরা আওয়ামী লীগ।’
যে হাসিনা নিজে পালানোর আগে নিজের জ্ঞাতিগোষ্ঠীর সবাইকে আগে পার করেছেন। এদের মধ্যে একজনও দেশে নেই এবং সবাই পালিয়েছেন ৫ আগস্টের আগে। টুইন টাওয়ারে অনেক ইহুদি কাজ করলেও ৯/১১-এর সময় কেউ অফিসে আসেননি। শেখ হাসিনার জ্ঞাতিগোষ্ঠীরাও একই ধরনের দৈব খবরে আগেই পগার-পার হয়েছেন। আপাকে চেনার জন্য এই অবজারভেশনটি যথেষ্ট হলেও গাধার দল হাসিনাকে ছাড়বে না।
আওয়ামী লীগের ধান্দাবাজ গ্রুপ নিজেরাও জানে যে আওয়ামী লীগের সব খেলা বন্ধ হয়ে গেছে। কিন্তু ওদের হাতে আছে আগের লুট করা পকেট ভর্তি কোটি কোটি টাকা, মিলিয়ন-বিলিয়ন ডলার এবং মগজভর্তি ইবলিশি বুদ্ধি। ‘স্বজন হারানোর বেদনা আমি জানি’Ñগত ১৬ বছর এই একটা ক্যাসেট বাজিয়েই হাজার হাজার গুম-খুন করেছেন। এরপর জুলাইয়ে কয়েক দিনের মধ্যে দুই হাজার ছাত্র- জনতাকে হত্যা (জাতিসংঘের রেকর্ডে ১৪০০ জন শহীদ) এবং ৩৮ হাজার আহত করেছে। এগুলো নিয়ে আজ পর্যন্ত একজন আওয়ামী লীগারের মুখ থেকে কোনো অনুতাপের কথা শোনা যায়নি। বরং প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ আরো ভয়ংকর খবর জানিয়েছেন, আরেকটু সুযোগ পেলে শেখ হাসিনা হাসপাতালে গিয়ে সব আহতকে মেরে ফেলতেন, কাউকে বাঁচিয়ে রাখতেন না। আওয়ামী নৃশংসতাকে খুব কাছ থেকে দেখেছেন নেতা ও পিতা বইখ্যাত এই লেখিকা।
পকেটে ডলার এবং মগজে ইবলিশি বুদ্ধি দিয়ে খেলা শুরু করেছে। আমাদের দুর্ভাগ্যÑবারবার লোভী, অসৎ, নীতিহীন সুবিধাবাদী মানুষগুলোর হাতেই ঘুরিয়ে-ফিরিয়ে রাষ্ট্রব্যবস্থার কলকবজাগুলো থেকে যাচ্ছে। ড. ইউনূসের সরকারের সময়ে যেরূপ এই কথাটি সত্য, তেমনি বর্তমান সরকারের সময়েও তার খুব একটা উন্নতি হয়নি। প্রশাসনের অনেক আওয়ামী সাপকে দুটো সরকারই দুধ-কলা দিয়ে পুষেছে এবং এখনো পুষছে । এখানে বড় ধরনের লেনদেন কাজ করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। কোন পদ কত টাকা দিয়ে বিক্রি হয়েছে, সেই খবরও বেরিয়ে আসছে। স্ট্র্যাটেজিক জ্ঞান-বিবর্জিত ফিলিস্তিনি আরবরা বেশি টাকার লোভে যেমন ইহুদিদের কাছে নিজেদের জমিজমা বিক্রি করে দিয়েছিলেনÑআমাদের লোভী নেতা ও অসাধু কর্মকর্তারা সর্বোচ্চ পারিতোষিক দাতাকে কাঙ্ক্ষিত পদটিতে অবলীলায় বসিয়ে দিয়েছেন । এর স্ট্র্যাটেজিক পরিণামটুকু ফিলিস্তিনিদের মতোই ধরতে পারছেন না। ওদিকে রাজাকার-তাড়ুয়া হাইব্রিড নেতারা আবার গুপ্ত জামায়াতের ভয় কলবে ঢুকিয়ে দিয়েছেন। সাপে কাটা রোগীর যেমন মুখের স্বাদ নষ্ট হয়ে যায়, তেমনি এই ফোবিয়াগ্রস্ত নেতাদের স্ট্র্যাটেজিক বিবেচনা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ফলে স্ট্র্যাটেজিক বা পটেনশিয়াল বিপদটি আঁচ করতে পারছেন না। এত বড় একটা বিপ্লবের কিছুদিন পরই লীগের জঙ্গিরা লগি-বৈঠা নিয়ে মিছিল করেÑএটি আমাদের সার্বিক উদাসীনতার ফল।
আমাদের জন্য কষ্টের কথাটি হলোÑএই লোভী ও সুবিধাবাদী লোকগুলোর কেউই হাসিনা-রেজিম কর্তৃক নির্যাতিত এবং নিপীড়িত হয়নি। কেউ কেউ হাসিনা-রেজিমের বিরুদ্ধে কঠিন কঠিন কথা বললেও সেগুলো ছিল আসলে পাতানো খেলা। তাছাড়া এরা একটা এলিট সেটেলমেন্টের অধীনে বর্তমান পদ-পদবি দখল করে বসে আছেন।
ড. ইউনূস সরকারের প্রতি আমরা অনেক কারণেই সন্তুষ্ট নই। জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়কদের হাতে তিনটি চকলেট ধরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতা উপভোগ করে গেছেন। জুলাই আন্দোলনের প্রত্যাশার তেমন কিছু বাস্তবায়ন করে যাননি। তবে ড. ইউনূসের গ্লোবাল প্রভাব ও পরিচিতি জাতিকে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে উদ্ধার করেছে। তিনি আরো একটি বিরাট কাজ আঞ্জাম দিয়ে গেছেন । জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি ইনভেস্টিগেশনের ব্যবস্থা করতে পেরেছেন। এ কারণেই সব আওয়ামী মেশিনারিজ ড. ইউনূসের ওপর প্রচণ্ড ক্ষেপা।
এই কাজটি না করালে সহজেই গণহত্যার দায় থেকে আওয়ামী লীগ নিজেদের মুক্ত করে ফেলতে পারত। গ্লোবাল ইসলামোফোবিয়ার সুযোগ নিয়েই খুনি হাসিনা নিজেকে দায়মুক্ত করে ফেলতেন। ড. ইউনূস এখন এই কাজটিই কঠিন করে দিয়েছেন। জাতিসংঘের হিসাব মতেই শহীদের সংখ্যা ১৪০০ জন । আর এই গণহত্যা সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক। অডিও-ভিডিওসহ অসংখ্য প্রমাণ মজুত রয়েছে। এটি যেকোনো বিচারে সুস্পষ্ট গণহত্যা। এই পরিসংখ্যানকে পাল্টানোর ক্ষমতা হাসিনা বা তার প্রোপাগান্ডা বাহিনীর নেই।
তাছাড়া হাসিনা বাহিনীর মধ্যে একটুও অনুতাপ নেই। বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী আক্রোশ কিংবা মারমুখো ভাব একটুও কমেনি। জামায়াত এনসিপির সঙ্গে তো জানের শত্রুতা। কাজেই সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিল উত্থাপনের এটাই উত্তম সময়। আশা করব, এই বিলটি শতভাগ ভোটে পাস হবে।
মুক্ত বিশ্বও এ ব্যাপারে কথা বলার নৈতিক গ্রাউন্ড পাবে না। ইউরোপের প্রতিটি দেশেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপে ফ্যাসিবাদী রাজনীতি ও নাৎসিবাদের পুনরুত্থান ঠেকাতে নানা প্রশাসনিক এবং আইনি উদ্যোগ গ্রহণ করেছে। তবে সব দেশ একই পদ্ধতি অনুসরণ করেনি। কোথাও সংবিধানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কোথাও বিশেষ আইন করে দল বিলুপ্ত করা হয়েছে, আবার কোথাও যুদ্ধাপরাধ ও রাষ্ট্রদ্রোহের বিচারের মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন ভেঙে দেওয়া হয়েছে।
ইতালি ও জার্মানি ছাড়াও ইউরোপের আরো কয়েকটি দেশে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল।
নাৎসি জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তির পর দেশটি ১৯৪৫ সালে স্বাধীন হলে National Socialist German Workers Party (NSDAP) নিষিদ্ধ করা হয়। নেদারল্যান্ডসে জার্মান দখলদার বাহিনীর সহযোগী নাৎসিপন্থি সংগঠন National Socialist Movement (NSB) যুদ্ধের পর বিলুপ্ত করা হয়। বেলজিয়ামে ফ্যাসিবাদী ও নাৎসি-সহযোগী সংগঠন Rexist Movement ভেঙে দেওয়া হয় নরওয়ের বিদকুন কুইসলিংয়ের নেতৃত্বাধীন Nasjonal Samling নাৎসিপন্থি দলটি বিলুপ্ত হয় এবং ১৯৪৫ সালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফ্রান্সে নাৎসি-সহযোগী Vichy শাসনব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। হাঙ্গেরিতে নাৎসি-সমর্থিত Arrow Cross Party নিষিদ্ধ ও নেতাদের বিচার করা হয়। রোমানিয়ায় ফ্যাসিবাদী Iron Guard-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিচার করা হয়।
যে যুক্তিতে ইউরোপের সভ্য দেশগুলো নিজ নিজ দেশের ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধ করেছে, আমাদের যুক্তি আরো শক্তিশালী। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা দিতেও এটি জরুরি।
ইন্ডিয়া যে লন্দিপ দর্জিকে এ দেশে তৈরি করেছিল, তাতে সিকিমের মতো পুরো দেশটি ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া সম্ভব না হলেও উত্তরে রংপুর এবং দক্ষিণে চট্টগ্রামের অংশটি তুলে দেওয়া হতোÑসেই গোমর ফাঁক হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থান সেই কাজটি কঠিন করে দিয়েছে। খালেদা জিয়ার ভবিষ্যদ্বাণীÑফেনী পর্যন্ত ইন্ডিয়া হয়ে পড়বে এবং মসজিদে আজানের পরিবর্তে উলুধ্বনি শোনা যাবে। এটি ছিল দেশনেত্রীর প্রফেটিক ভবিষ্যদ্বাণী। এই আশঙ্কা এখনো দূরীভূত হয়নি।
এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকিস্বরূপ এই দলটিকে নতুন লাইফ লাইন দেওয়া মারাত্মক ভুল হবে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে হাইপ তুলেছেন, তার মাঝেই দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ ঘোষণার উৎকৃষ্ট সময়। সরকারি দল কাজটি না করলেও অন্ততপক্ষে বিরোধী দলের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া জরুরি বলে মনে করছি।
আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াত-এনসিপিকে মোকাবিলা কঠিন হবে বলে বিএনপির অনেকে আওয়ামী লীগকে ধরে রাখতে চান। এদের প্ররোচনায় বিএনপি ধীরে ধীরে মধ্য ডান অবস্থান থেকে মধ্য বামের দিকে শিফট করছে।
বিএনপির গায়ে একটু মুসলিম গন্ধ বা ইসলামিক আইডেন্টিটিকে অনেক বিএনপি বোদ্ধা নিজেদের জন্য দায় হিসেবে গণ্য করছেন। অথচ এই আইডেন্টিটি দায় নয়, বরং এসেট।
ইউএসএ-ইরান যুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে একটা পরিবর্তন অবধারিত হয়ে পড়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শহর নিউ ইয়র্ক এবং লন্ডনÑউভয় শহরের মেয়র মুসলিম। আগে যে নাম কিংবা পরিভাষার প্রতি মুক্তবিশ্ব এক ধরনের অ্যালার্জি অনুভব করতÑতা কাটতে শুরু করেছে। মিশিগানের সিনেটে আবদুর রহমান মোহাম্মদ আল-সাইয়েদ নির্বাচিত হয়ে বিশ্ব রাজনীতিতে শক ওয়েভ সৃষ্টি করেছেন। ডোনাল্ড ট্রাম্পসহ বড় ধনকুবেররা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাকে মুসলিম ব্রাদারহুডের সদস্য হিসেবে ট্যাগ করে তার উত্থান থামাতে চেয়েছিলেন, পারেননি। নির্বাচনের আগে এবং পরে সেই আল-সাইয়েদ নিজের মুসলিম পরিচয় এবং বিশেষ করে নিজের নামের ‘মোহাম্মদ’ অংশটুকু জোর দিয়ে উচ্চারণ করেছেন। ‘জেডি হাবিবি’ শব্দ দুটি যা আল-সাইয়েদ তার ভিক্টোরি স্পিচে উচ্চারণ করেছেন, তা মুহূর্তেই সারা বিশ্বে ভাইরাল হয়ে পড়েছে।
পরিশেষে প্রধানমন্ত্রীর সুরেই বলতে চাই, ৭ নভেম্বর আমাদের শত্রু- মিত্র চিনিয়েছে। বর্তমান গ্লোবাল রাজনীতি ৭ নভেম্বরের চেতনাকে শক্তিশালী করছে। এখন দরকার শুধু তার সঠিক উপলব্ধি এবং একটি সঠিক কাজ।
লেখক: কলামিস্ট